• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘আমি গৃহবন্দি’, ফেসবুকে জেডআই খান পান্না

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ আগস্ট ২০২৫, ০৬:৫০ পি.এম.
সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডআই খান পান্না। সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডআই খান পান্না জানিয়েছেন, তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন—
“আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি।”

তিনি কারা বা কী কারণে তাকে গৃহবন্দি রেখেছেন—সে বিষয়ে কিছু জানাননি। তবে তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডআই খান পান্নার ফেসবুক পোস্ট।

সম্প্রতি দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে খোলামেলা অবস্থান নিয়েছেন জেডআই খান পান্না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে তিনি ‘মঞ্চ ৭১’ নামে নতুন একটি প্ল্যাটফর্মও গঠন করেছেন।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গত ১৩ আগস্ট তিনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হওয়ার আবেদন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তবে তা নাকচ করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে স্বেচ্ছায় পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
যে কারণে স্বেচ্ছায় পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?