• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

হজে যেতে ১৫ বছর বয়স বাধ্যতামূলক, নিবন্ধন ২৭ জুলাই

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ১০:২৪ এ.এম.
শেয়ার করুন 0
ঢাকার আশকোনা হজ অফিস। ফাইল ছবি
ঢাকার আশকোনা হজ অফিস। ফাইল ছবি

হজে অংশ নিতে আগ্রহীদের জন্য আগামী ২০২৭ সালের ২৭ জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি-উভয় ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। এ বছর প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে জানানো হয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ আগামী বছরের হজে অংশ নিতে পারবেন না।

বুধবার (২২ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রাথমিক নিবন্ধন বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।‌ আগামী বছরও ১৫ বছরের কম বয়সীরা হজ করতে পারবেন না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। যেসব ব্যক্তি আগে থেকেই প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন, তারা চাইলে ঘোষিত হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে একই সময়ে চূড়ান্ত নিবন্ধনও করতে পারবেন।

তবে কেউ যদি তখন পূর্ণ অর্থ পরিশোধ করতে না চান, তাহলে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার সুযোগ থাকবে।

যেভাবে করা যাবে নিবন্ধন

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ই-হজ সিস্টেমে নিজস্ব অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং আশকোনার হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে।

এ ছাড়া সরকার অনুমোদিত তালিকাভুক্ত যেকোনো হজ এজেন্সির মাধ্যমেও নিবন্ধনের সুযোগ থাকবে।

চলতি বছরের মতো এবারও সরকারি ব্যবস্থাপনায় দু'টি হজ প্যাকেজ রাখা হয়েছে। এগুলো হলো-হজ প্যাকেজ-১ এবং সাশ্রয়ী হজ প্যাকেজ-২।

অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজের পাশাপাশি হজ এজেন্সিগুলো অতিরিক্ত তিনটি প্যাকেজ দিতে পারবে। এসব প্যাকেজের তথ্য হজ পোর্টালে প্রকাশ করা হবে।

প্রাথমিক নিবন্ধনের জন্য বৈধ প্রাক-নিবন্ধন সনদ এবং ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া নিবন্ধনের সময় হজযাত্রীকে হজের ধরন, নির্বাচিত প্যাকেজ, প্রশিক্ষণ গ্রহণের জেলা এবং টিকা গ্রহণের স্থান নির্ধারণ করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্ষেত্রে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। আর বেসরকারি ব্যবস্থাপনায় একই পরিমাণ অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

তবে প্রাথমিক নিবন্ধনের আগে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন থাকতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং কমপক্ষে ১৫ বছর বয়সী ব্যক্তিরাই হজে যাওয়ার যোগ্য হবেন।

গুরুতর হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল অকার্যকারিতা, স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া, সক্রিয় ক্যানসারের চিকিৎসাধীন রোগী, যক্ষ্মা এবং হেমোরেজিক ফিভারের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না।

এ ছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা কিংবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদেরও হজযাত্রার জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ দেওয়া হবে না।

নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সরকারি হাসপাতাল অথবা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্ধারিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। পাশাপাশি নির্ধারিত কেন্দ্রে প্রয়োজনীয় টিকা গ্রহণ এবং সিভিল সার্জন বা অনুমোদিত চিকিৎসকের কাছ থেকে ফিটনেস সনদ সংগ্রহ বাধ্যতামূলক।

হজ-সংক্রান্ত বিস্তারিত তথ্য বা প্রয়োজনীয় সহায়তার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছি: জ্বালানিমন্ত্রী
প্রতীকী ছবি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত
গুজবে কান দেবেন না, তেলের সংকট নেই: মালিক সমিতি