• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভুয়া ফেসবুক পেইজের অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ০৫:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের নামে চালু হওয়া ভুয়া ফেসবুক পেইজের অ্যাডমিনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি আরও বলেন– ‘তাদের বিরুদ্ধে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি সিন্ডিকেটের মাধ্যমে নিশ্চিত করা হবে।’

সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় Islamic University, Bangladesh নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘অফিসিয়াল পেইজ না হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের সুযোগ অন্যরা নিতে পারে, যার অনেক খারাপ ফলাফল রয়েছে। এই সুযোগ বন্ধ করার জন্য আমরা আজ অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন করছি।’

তিনি এসময় বিশ্ববিদ্যালয়ের অথেন্টিক পেজ হিসেবে গ্রহণের জন্য উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানিয়ে আরও বলেন , ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে অননুমোদিত পেইজের অ্যাডমিন এবং যারা পেইজগুলো ব্যবহার করে লাইভে যায় তাদের বিস্তারিত তথ্য আইসিটি সেলে দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী জানান, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে চালু ভুয়া পেইজগুলোর অপসারণ কেবল সরকারের পক্ষেই সম্ভব। সাংবাদিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকলের দায়িত্ব হলো  অফিসিয়াল পেইজটিতে ফলো দেয়া। ফলোয়ার যত বাড়বে তত বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে এবং ভুয়া পেইজগুলো অকার্যকর হয়ে পড়বে।’

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের সহকারী পরিচালক প্রফেসর ড. মুহা. শরিফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহেদ হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য