• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইমি এবার বামজোটের ভিপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ১২:০৯ পি.এম.
শেখ তাসনিম আফরোজ ইমি-ছবি সংগৃহীত

২০১৯ সালের ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হন শেখ তাসনিম আফরোজ ইমি। তখন তিনি স্বতন্ত্র প্যানেল থেকে জয়ী হন। এবার ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোটের প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইমির ২০১৯ সালের একটি বিতর্কিত বক্তব্য আবার ভাইরাল হয়েছে। সেবার এক টকশোতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন।

ইমি বলেন, ‘আমার হলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, যদিও কিছু জায়গায় হয়নি। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তাকে আন্তরিক দেখেছি। গণভবনে আমাদের আতিথেয়তার জন্য অন্তত কৃতজ্ঞতাবশত তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত।’

তার প্রস্তাবে তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বিরোধিতা করেছিলেন। এরপর ২০১৯ সালের ৩০ মে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয়।

ইমি সম্প্রতি ফেসবুকে লিখেছেন,  ১৯ সালে আমার বক্তব্যের কিছু অংশ খণ্ডিতভাবে প্রচার হচ্ছে। আমি স্পষ্ট জানাতে চাই-আমি নিরপরাধ মানুষ এবং ছাত্রখুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই।
 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য