• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বলিউড অভিনেতা অচ্যুত পোতদার আর নেই

বিনোদন ডেস্ক    ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ পি.এম.
বলিউডের অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার। সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা অচ্যুত পোতদার আর নেই

বলিউডের অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। সোমবার (১৮ আগস্ট) ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। তার শেষকৃত্য মঙ্গলবার ঠাণেতেই সম্পন্ন হবে।

চার দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত ক্যারিয়ারে অচ্যুত পোতদার ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। বাণিজ্যিক কিংবা সমালোচক প্রশংসিত— দুই ধরনের সিনেমাতেই সমান সাফল্যের ছাপ রেখেছেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং মারাঠি ছবি ভেন্টিলেটর। তবে ২০০৯ সালে মুক্তি পাওয়া থ্রি ইডিয়টস সিনেমায় অধ্যাপকের চরিত্রে অভিনয় তাকে আজও দর্শকের মনে অমলিন করে রেখেছে।

নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে পর্দায় তার উপস্থিতি সবসময়ই আলাদা করে নজর কাড়ত। তার মৃত্যুতে বলিউড হারালো এক অভিজ্ঞ শিল্পী, আর দর্শক হারালেন প্রিয় এক মুখ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা