• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

এনবিআরে ৫৮ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ০৮:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবারও বড় ধরনের প্রশাসনিক রদবদল এনেছে। এবার অতিরিক্ত সহকারী কর কমিশনার পদমর্যাদার ৫৮ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। কর বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনবিআরের কর প্রশাসন-১ শাখার প্রথম সচিব মোসাদ্দেক হুসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার (২০ আগস্ট) এই বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। অনেক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলির পাশাপাশি পদোন্নতিও দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এনবিআরের সাম্প্রতিক কর্মকাণ্ডে এটি একটি উল্লেখযোগ্য প্রশাসনিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে সোমবার এনবিআরের ৯ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী