• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঢাবিকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় বানানোর অঙ্গীকার ছাত্রদলের

ঢাবি প্রতিনিধি    ২১ আগস্ট ২০২৫, ০৬:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার অঙ্গীকার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আসন্ন ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যার সমাধানকেই তারা করেছে মূল প্রতিশ্রুতি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। বাইরে মেস বা হোস্টেলে থাকার খরচ বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী ৪-৫টি টিউশন করতে যায়। এতে তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার মতো সময় আর থাকে না।”

তিনি বলেন, “সময়ের অভাবে অনেক শিক্ষার্থীর সিজিপিএ ৩.৫০-এর নিচে নেমে যায়, ফলে তারা ভালো চাকরির প্রতিযোগিতা থেকেও বাদ পড়ে। ছাত্রদল শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে তারা মাথার ওপর একটি ছাউনি আর পড়ার জন্য একটি টেবিল নিশ্চিত পাবে। বড় বড় ভবনের প্রয়োজন নেই, সামর্থ্য না থাকলে টিনের চালা দিয়েও আমরা থাকার ব্যবস্থা করব।”

আবিদুল ইসলাম খান আরও জানান, খুব শিগগিরই ঘোষিত পূর্ণাঙ্গ ইশতেহারে আবাসন সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব নানা পরিকল্পনা আরও বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী তানভীর বারী হামিম, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ ছাত্রদলের প্যানেলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য