• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ময়নাতদন্ত শেষে ঢাকায় আসবে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক    ২৩ আগস্ট ২০২৫, ১০:১৫ এ.এম.
সাংবাদিক বিভুরঞ্জন সরকার-ছবি: সংগৃহীত

অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার একদিন পর সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এরপর মরদেহ নেওয়া হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে। শনিবার (২৩ আগস্ট) সকালে সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ ঢাকায় নিয়ে আসবে তার পরিবার।

বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালেই ময়নাতদন্ত শেষে মরদেহ ঢাকায় আনা হবে। এর আগে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন ঋত সরকার ও চিররঞ্জন সরকার।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই দিন রাতেই ছেলে ঋত সরকার রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে গজারিয়া উপজেলার বলাকির চর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান।

এদিকে বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘খোলা চিঠি’ শিরোনামে লেখা পাঠান। সেখানে জীবনের শেষ লেখা হিসেবে উল্লেখ করে তিনি দীর্ঘ সাংবাদিকতা জীবনের নানা অভিজ্ঞতা, গণমাধ্যম ও রাজনৈতিক পরিস্থিতি, ব্যক্তিগত অসুস্থতা, ছেলেমেয়ের পড়াশোনা ও কর্মসংস্থান নিয়ে হতাশার কথা তুলে ধরেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী