• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জুলাই সনদে গণভোটের বিকল্প নেই: সেন্টার ফর সিভিল রাইটস

নিজস্ব প্রতিবেদক    ২৩ আগস্ট ২০২৫, ০৪:২২ পি.এম.
ফাইল ছবি

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ছাড়া অন্য কোনও পথ নেই বলে মত দিয়েছেন বিশিষ্টজন ও রাজনীতিবিদরা।

শনিবার (২৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর সিভিল রাইটস আয়োজিত গোলটেবিল আলোচনায় তারা বলেন, অধ্যাদেশের মাধ্যমে এ সনদ কার্যকর করা হলে পরবর্তী সময়ে নির্বাচিত সরকার তা সহজেই বাতিল করতে পারে।

বক্তারা মনে করেন, গণভোটের মাধ্যমে জনমত গঠন করেই জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। তা না হলে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়তে পারে। শহীদ পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত না করায় হতাশা প্রকাশ করেন অনেকে।

আইনজ্ঞরা প্রস্তাব করেন, সব দলের স্বাক্ষর নিয়ে বিশেষ ক্রান্তিকালীন বিধান হিসেবে সনদটিকে সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা হোক। এতে করে সনদটি হবে অটল ও নিরঙ্কুশ। এছাড়া, জাতীয় নির্বাচনের সাথে একযোগে গণভোট আয়োজন করলে ব্যয়ও কম হবে বলে মত দেন বেশ কয়েকজন বক্তা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ