• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৩ আগস্ট ২০২৫, ০৭:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে।।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিনিধিদলে থাকা অন্য সদস্যরা হলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিম রহমান, বিএনপি ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষের জোয়ারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় একটি দল
ইশরাক হোসেন: ধানের শীষের জোয়ারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় একটি দল
পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
তারেক রহমান: পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার