• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাটোরে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২

সিংড়া (নাটোর) প্রতিনিধি    ২৪ আগস্ট ২০২৫, ০৯:৩৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানচালকসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সিংড়া উপজেলার বারুইহাটি গ্রামের ভ্যানচালক মোজাম্মেল হক (৪৫) ও একই গ্রামের আকতার হোসেন (৫০)।

শনিবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে নাটোর-সিংড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের একটি বাস খেজুরতলায় ভ্যানটিকে চাপা দিলে মোজাম্মেল ও আকতার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জান্নাত পরিবহনের বাসটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুব হোসেন জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোবিন্দগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের সভা
হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের সভা
কালকিনিতে মা-ছেলেসহ ৩ মাদক বিক্রেতা আটক
কালকিনিতে মা-ছেলেসহ ৩ মাদক বিক্রেতা আটক