• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আন্দোলনে বহিরাগতরা

পুলিশকে ধৈর্য্য রাখতে বলেছে হাইকমান্ড, নামতে পারে বিজিবি

   ১৪ জুলাই ২০২৬, ০৮:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

এইচএসসি পরীক্ষা নিয়ে কয়েকটি ইস্যুতে সোমবার থেকে প্রতিবাদ ও বিতর্ক চলমান। বিষয়টি আমলে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে এগোচ্ছিল সরকার। প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি নিয়ে মন্ত্রী, দলের সিনিয়র নেতৃবৃন্দসহ সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন সমাধানের উপায় ঠিক করতে।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে শুরু হওয়া গতানুগতিক ধারার আন্দোলনটি দুপুর নাগাদ তীব্র হয়ে ওঠে। ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়িয়ে গোটা দেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ধৈর্য ধরতে নির্দেশনা দিয়েছে হাইকমান্ড।

এ ছাড়া বৈঠকে শিক্ষার্থীদের দাবির বিষয়টি আলোচনায় আসে। পরে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেন। পদার্থবিজ্ঞানে যে প্রশ্ন দুটিতে ভুল বা এ বিষয়ে প্রশ্নপত্র কঠিন হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন, তা সমাধানে পূর্ণ নম্বর প্রদানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নিয়ন্ত্রণে না এলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করার কথা ভাবা হচ্ছে। এমন তথ্যই পাওয়া গেছে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে।

আকস্মিকভাবে কেন আন্দোলনের তীব্রতা বেড়ে গেল, কেন তা দেশজুড়ে ছড়িয়ে পড়ছে, এমন কারণ খুঁজতে গিয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটসহ একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা প্রাথমিকভাবে আবিষ্কার করেন, বহিরাগতরা শিক্ষার্থী সেজে এবং সরকারবিরোধী একটি রাজনৈতিক বলয় এইচএসসি ইস্যুতে ক্ষতিগ্রস্ত নন, এমন শিক্ষার্থীদের মাঠে নামিয়েছে। তারাই রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সকালে শুরু হওয়া আন্দোলনটিকে টেনে সংসদ ভবন, উত্তরা, টঙ্গীসহ রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে ছড়িয়ে দিয়েছে। ঢাকার বাইরে বগুড়া, চট্টগ্রাম, রাজশাহীসহ কয়েকটি বিভাগ ও জেলাতেও আন্দোলনে উসকানি দেওয়া হচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলা, সমালোচনার মুখে ঠেলে দেওয়া এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করাই ওই চক্রের মূল উদ্দেশ্য বলে মনে করছেন সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা।

এদিকে সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনা ঘটেছে। অত্যন্ত স্পর্শকাতর স্থাপনা হিসেবে চিহ্নিত সংরক্ষিত ওই এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে লাঠিচার্জ ছাড়া শিক্ষার্থীদের সরানো সম্ভব হচ্ছিল না বলে জানিয়েছেন একাধিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

তবে পুলিশকে সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। ইতোমধ্যে এ নির্দেশনা জেলা পুলিশ সুপারদের কাছেও পাঠানো হয়েছে। পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। র‌্যাবকেও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা।

ভিওডি বাংলা/আরআর/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের আল্টিমেটাম প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
বিনিয়োগ ও বন্দর উন্নয়নে বাংলাদেশ-সৌদির উচ্চপর্যায়ের বৈঠক
ছবি: ভিওডি বাংলা
সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম, সংসদমুখী শিক্ষার্থীরা