• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০৭:০২ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বন্যার পানি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত বাহারছড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণকালে তিনি আহ্বান জানান।

এ সময় রুহুল কবির রিজভী বলেন- বন্যা কবলিত এলাকায় মানুষ চরম দুর্ভোগে আছে। এসময় পরীক্ষা নিলে বন্যার কারণে কোন দুর্ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব কে নেবে?

রিজভী বলেন- বন্যার জন্য কয়েকদিন পরীক্ষা পিছিয়ে দিলে কোন ক্ষতি নেই। বন্যা আক্রান্ত মানুষকে সহযোগিতার জন্য সরকারের পাশাপাশি তিনি বিত্তবান মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান। 

বন্যা কবলিত এলাকায় মানুষের ঘরবাড়ি, গবাদি পশু, ক্ষেত-খামারের যে ক্ষতি হয়েছে তা নিরসনে সরকার কাজ করছে বলেও জানান রিজভী। 

বাঁশখালী উপজেলার পাশাপাশি আনোয়ারা ও সাতকানিয়াতেও ত্রাণ বিতরণ করেন রিজভী। এ সময় তার সাথে ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বিনিয়োগ ও বন্দর উন্নয়নে বাংলাদেশ-সৌদির উচ্চপর্যায়ের বৈঠক
ছবি: ভিওডি বাংলা
সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম, সংসদমুখী শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ