• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ফর্মুলা দুধ নয়, মাতৃদুগ্ধ খাওয়ানোর পরামর্শ নূরজাহান বেগমের

নিজস্ব প্রতিবেদক    ২৫ আগস্ট ২০২৫, ০২:৪২ পি.এম.
বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত

শিশুর জন্মের পর মায়ের বুকের দুধ কম এলে তড়িঘড়ি করে ফর্মুলা দুধ খাওয়ানোর পরামর্শ না দিতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেন, “আপনারা যেমন মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন, আমিও মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। এটা আমাদের প্রাপ্য অধিকার ছিল। তাই এখন যে শিশুরা জন্মাচ্ছে, আল্লাহর ওয়াস্তে তাদের ফর্মুলা দুধের দিকে ঠেলে দেবেন না।”

সোমবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

নূরজাহান বেগম বলেন, গর্ভাবস্থার ছয় মাস পর থেকেই মায়ের খাদ্যাভ্যাস ও পুষ্টি নিশ্চিত করতে হবে, যাতে পর্যাপ্ত দুধ উৎপাদন হয়। তিনি জানান, আগে শালদুধ নিয়ে নানা কুসংস্কার থাকলেও এখন তা দূর হয়েছে। কিন্তু বর্তমানে মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার কমছে। সরকারি হিসাবে এখন মাত্র ৫৫ শতাংশ শিশু মাতৃদুগ্ধ পাচ্ছে, যা একসময় আরও বেশি ছিল।

কর্মজীবী মায়েদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাঠে-ঘাটে বা অফিসে কর্মরত মায়েদের পর্যাপ্ত খাবার খাওয়ার নিশ্চয়তা দিতে হবে। দারিদ্র্য বিমোচন ছাড়া শিশুদের পর্যাপ্ত মাতৃদুগ্ধ নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি আরও উল্লেখ করেন, গৃহকর্মীদের অনেক সময় বাচ্চা সঙ্গে আনতে দেওয়া হয় না—এই বিষয়েও নতুনভাবে ভাবার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. সারোয়ার বারী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী