• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বন্ধ প্লাটিনাম ক্রিয়েশন কারখানা পুনরায় চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক    ২৬ আগস্ট ২০২৫, ১২:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত প্লাটিনাম ক্রিয়েশন অ্যান্ড ডিজাইন লিমিটেড গত ২৪ আগস্ট হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করেছে, শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে। এতে শতাধিক শ্রমিক বেতন বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি এই কারখানা পুনরায় চালুর দাবি জানিয়েছে।

সমাবেশে ইউনিয়নের সভাপতি ফরিদুল ইসলাম বলেন, “কারখানা হঠাৎ বন্ধ হওয়ায় শ্রমিকরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। বকেয়া বেতন না পাওয়ায় তারা দোকানদার ও বাড়িওয়ালাদের কাছে প্রতিনিয়ত অপমানের মুখে পড়ছেন এবং পরিবার নিয়ে কষ্টের দিন কাটাচ্ছেন।”

তিনি আরও জানান, শ্রমিকদের কোনো পাওনা পরিশোধ না করে উৎপাদন বন্ধ করা হয়েছে, যা শ্রম আইন লঙ্ঘনের শামিল। ইউনিয়নের পক্ষ থেকে দ্রুত কারখানা পুনরায় চালু করা এবং দুই মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা