• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পিলখানায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক    ২৬ আগস্ট ২০২৫, ০১:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

সোমবার ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধি দলকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিমানবন্দরে স্বাগত জানান।

চার দিনব্যাপী সম্মেলন চলবে ২৮ আগস্ট পর্যন্ত। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও সীমান্ত-সম্পর্কিত বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশ নিচ্ছেন। আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে:

বিজিবি থেকে জানানো হয়েছে যে, নিজ নিজ দেশের সীমান্তরক্ষীদের পাশাপাশি সীমান্ত-সম্পর্কিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ বছরের সম্মেলনে সীমান্ত হত্যা, পুশইন এবং অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদ এবং অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্রের চোরাচালান রোধের ব্যাপারে আলোচনা হবে।

এছাড়া আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ, সীমান্তবর্তী নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ও এবারের ডিজি পর্যায়ের সম্মেলনে গুরুত্ব পাবে।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণার কারণে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা প্রশমনের উদ্যোগও নেওয়া হবে। একইসঙ্গে দ্বিপাক্ষিক বিষয় এবং দু’দেশের সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী