• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৭:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বুধবার ২৭ আগস্ট ৪টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন,কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। 

এসময় উপস্থিত ছিলেন,খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক আসাদুজ্জামান,ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।

এ সময় জনপ্রতি  কৃষকের মাঝে ১০ কেজি করে ডিওপি ৫ কেজি এমওপি সার ও ৫ কেজি মাসকলাই বিনামূল্যে বিতরণ করা হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ


 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন
ঝুলন্ত সেতু
বান্দরবানের সব পর্যটন কেন্দ্র খুলছে বৃহস্পতিবার
২৫ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল শুরু
২৫ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল শুরু