• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাকসু নির্বাচনে ডোপ টেস্টের দাবিতে অনশন ভিপি পদপ্রার্থী রাব্বির

   ২৭ আগস্ট ২০২৫, ০৯:৫১ পি.এম.
অনশন করছেন ভিপি পদপ্রার্থী (স্বতন্ত্র) মো. রাব্বি হাসান। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করানোর দাবিতে অনশন শুরু করেছেন স্বতন্ত্র সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. রাব্বি হাসান।

বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের নিচতলায় তিনি অনশনে বসেন এবং সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেন। রাব্বি হাসান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী।

অনশনকালে তিনি বলেন, “নির্বাচন কমিশনের আচরণবিধিতে বলা হয়েছে মাদকাসক্ত কেউ প্রার্থী হতে পারবেন না। কিন্তু এখানে একটি ফাঁক রয়েছে। কোনো অভিযোগ না দিলে প্রার্থীকে ডোপ টেস্ট করানো হয় না। তাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে সব প্রার্থীকে বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো উচিত। আমি এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।”

জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, অনশনরত শিক্ষার্থীকে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করার আহ্বান জানানো হবে। কমিশন লিখিত আবেদনের ভিত্তিতে বিষয়টি পরবর্তী সভায় আলোচনা করবে। আচরণবিধিতেই বলা আছে, কোনো প্রার্থীর বিরুদ্ধে মাদকাসক্তির তথ্য এলে কমিশন সেই প্রার্থীকে ডোপ টেস্ট করাবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য