• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডেভিল হান্টের বিশেষ অভিযান

রাঙ্গাবালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ১২:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ডেভিল হান্টের বিশেষ অভিযানের অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে যুবলীগ নেতা জামাল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া জামাল প্যাদা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। 

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৭টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে রাঙ্গাবালী থানায় প্রেরণ করেন।

তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮ এ চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি রাঙ্গাবালী থানায় দায়ের করা ১৪ নম্বর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
সুন্দরবনে কমান্ডারসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ
ছবি: ভিওডি বাংলা
দিনাজপুরে শিক্ষার্থীদের সড়ক-রেল অবরোধ, সংঘর্ষে আহত ৮
ছবি : সংগৃহীত
পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২