• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নুরের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে গণঅধিকারের কর্মসূচি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ০৮:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ জেলা পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল করা হয়েছে। 
শনিবার সন্ধ্যা ৬টার দিকে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। 

কর্মসূচির শুরুতে নুরের ওপর হামলার প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মানববন্ধন করা হয়। পরে সংগঠনটির উপজেলা সভাপতি আমির হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান টিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলা- এটি গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার উপর আঘাত। তারা হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।

বক্তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করারও আহ্বান জানান। তারা বলেন, স্বৈরাচার  আওয়ামী লীগের মত আরেক স্বৈরাচার দল  জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করা হোক। 

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালকিনিতে মা-ছেলেসহ ৩ মাদক বিক্রেতা আটক
কালকিনিতে মা-ছেলেসহ ৩ মাদক বিক্রেতা আটক
ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
কালকিনিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
কালকিনিতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ