• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহর খোঁজ নিলেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৩১ আগস্ট ২০২৫, ১২:০৪ পি.এম.
ব্যারিস্টার রুমিন ফারহানা-হাসনাত আবদুল্লাহ-ছবি সংগৃহীত
ব্যারিস্টার রুমিন ফারহানা-হাসনাত আবদুল্লাহ-ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তার খোঁজ নিতে লোক পাঠিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের মধ্যে আগে কিছু মনোমালিন্য ছিল। তবে আমরা তার এলাকায় আসছি শুনে তিনি খোঁজখবর নিয়েছেন এবং আমাদের জন্য উপহার পাঠিয়েছেন। এটি রাজনীতিতে ইতিবাচক বার্তা, যা স্বাগতযোগ্য।”   

তিনি আরও উল্লেখ করেন, “আমরা ২০২৪ পরবর্তী বাংলাদেশে সহিংসতা চাই না। ভিন্নমত গণতন্ত্রের শক্তি, আর সহিংসতা গণতন্ত্রের শত্রু। কেউ আক্রোশ প্রকাশ করলে আমরা গণতান্ত্রিকভাবে জবাব দেব, আর কেউ ইতিবাচক বার্তা দেয়, তা গ্রহণ করা উচিত।”

বৈঠকে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
দিনাজপুরে শিক্ষার্থীদের সড়ক-রেল অবরোধ, সংঘর্ষে আহত ৮
ছবি : সংগৃহীত
পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২
লৌহজংয়ে পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: র‍্যাব-১০
র‍্যাবের পৃথক অভিযান, মাদকসহ গ্রেপ্তার ২