• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়    ৩১ আগস্ট ২০২৫, ০২:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এই সংঘর্ষ শুরু হয় এবং এখনও তা অব্যাহত আছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতে সংঘর্ষের জের ধরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ ইট-পাটকেল ছোঁড়া এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জড়ায়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ আরিফসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রক্টর তানভীর মোহাম্মদ আরিফ বলেন, “আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করছি। আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি। পরে বিস্তারিত জানানো হবে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন জানান, “সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে পরীক্ষার্থীও রয়েছেন। সবার কথা বিবেচনা করে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

ঘটনার একটি অংশে দর্শন বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সাফিয়া খাতুন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাসায় ফেরার সময় তিনি বন্ধ গেট পান। দারোয়ানের সঙ্গে বিরোধের পর শিক্ষার্থী ও তার বন্ধুরা আত্মরক্ষার জন্য প্রতিক্রিয়া দেখান। পরে সিনিয়রদের খবর দেওয়া হয়। এই ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আরও শিক্ষার্থী জড়ো হন এবং স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা দফায় দফায় ঘটে।

রাত সাড়ে ৩টায় সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সকাল ৭টায় সেনাবাহিনী ক্যাম্পাস ত্যাগ করলে পরিস্থিতি আবারো উত্তেজনাপূর্ণ ছিল।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য