• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পলিথিন-প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩১ আগস্ট ২০২৫, ০৩:০২ পি.এম.
সৈয়দা রিজওয়ানা হাসান -ছবি সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রিজওয়ানা হাসান বলেন, “এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “দেশ পরিবর্তন করতে হলে প্রথমে মানুষের মনোভাব বদলাতে হবে। আমরা সব ধরনের প্লাস্টিক নয়, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক-বিশেষ করে পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে চাই। ২০০২ সালে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করেছিল। অথচ ২০২৫ সালেও তা ব্যবহার হচ্ছে, যা অত্যন্ত নেতিবাচক।”

পাটপণ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মাছ, মাংস কিংবা শাকসবজি-সবই পাটের ব্যাগে বহন করা সম্ভব। এগুলো ধুয়ে পুনরায় ব্যবহার করা যায়। এতে পরিবেশ রক্ষা হবে, ভবিষ্যৎ প্রজন্মও সুরক্ষিত থাকবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী