• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আন্দোলনের মুখে শিক্ষার্থীদের দাবি মেনে নিল বাকৃবি প্রশাসন

কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি    ৩১ আগস্ট ২০২৫, ০৪:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের এক মাসব্যাপী আন্দোলনের প্রেক্ষিতে কম্বাইন্ড (বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচ) ডিগ্রির দাবি মেনে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন। রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। তিনি জানান, পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ডিন কাউন্সিলের আহ্বায়ককে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি কম্বাইন্ড কোর্সের জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করবে এবং মেকআপ কোর্সের পাঠ্যক্রমও দ্রুত প্রস্তুত করবে।

আগামী সেশন থেকে কম্বাইন্ড কোর্সে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। চলতি সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা চাইলে ভেটেরিনারি, পশুপালন বা কম্বাইন্ড-যেকোনো একটি বেছে নিতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দুটি অনুষদ একীভূত করা সম্ভব নয়। তাই দুই অনুষদ মিলিতভাবে কম্বাইন্ড ডিগ্রি প্রদান করবে এবং ধারাবাহিকভাবে দুই অনুষদ থেকেই ডিন নির্বাচিত হবেন।

প্রসঙ্গত, কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে গত ২৭ জুলাই থেকে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন। ৩০ জুলাই থেকে অনুষদ ভবনে তালা ঝুলছে। একই দাবিতে গত ২৫ আগস্ট থেকে আন্দোলনে যোগ দেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য