• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মহেশপুর সীমান্ত

৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি    ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ নারী ও ২ শিশু রয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, গত ৩০ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাহেন্দ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে ভারতে বসবাসরত ৫ বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে আছেন ২ পুরুষ, ২ নারী ও এক শিশু। পরে রাত সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবির শ্রীনাথপুর বিওপির হাতে তাদের হস্তান্তর করা হয়।

এদিকে রোববার দুপুর দেড়টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জোড়পাড়া বিএসএফ ক্যাম্প আরও ৪ বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। তাদের মধ্যে ২ জন নারী ও একজন শিশু। পরে বিকাল ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। পুরুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২
লৌহজংয়ে পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: র‍্যাব-১০
র‍্যাবের পৃথক অভিযান, মাদকসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
এমসি কলেজ ছাত্রবাসে গণধষর্ণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন