• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে?’ : দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পি.এম.
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার প্রক্রিয়া নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই স্তিমিত। তিনি প্রশ্ন তুলেছেন— “অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে?”

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দেবপ্রিয় বলেন, “এই মুহূর্তে বাংলাদেশের ওপর দিয়ে বড় ঝড় বয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী যে চেতনা অর্জিত হয়েছে, সেটি দেশের বড় সম্পদ। এই সম্পদকে ঝড় থেকে রক্ষা করতে হবে।”

তিনি আরও জানান, সংস্কার কমিটিগুলোতে প্রান্তিক জনগোষ্ঠী ও সংখ্যালঘুদের অংশগ্রহণ ছিল না। কারিগরি সমাধান দেওয়া গেলেও বাস্তবায়নে নাগরিক চাপ ও জবাবদিহিতা জরুরি।

আলোচনায় সিপিডির আরেক ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ১৯৯১ সালের সংস্কার প্রক্রিয়ার অনেক প্রস্তাব বাস্তবায়িত হয়নি। তাই এবারের চ্যালেঞ্জ হলো নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে সংস্কার এগিয়ে নেওয়া।

অর্থনীতিবিদ সেলিম রায়হান মনে করেন, সংস্কারবিরোধী শক্তি এখনও সরকার ও সমাজে সক্রিয়। রাজনৈতিক দলগুলো নিজেদের পরিবর্তনে কতটা অঙ্গীকারবদ্ধ, সেটিই মুখ্য প্রশ্ন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র গবেষক তৌফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী