• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জবিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পে আবেদন শুরু

ভিওডি বাংলা ডেস্ক    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পি.এম.
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগৃহীত ছবি

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পের তৃতীয় ধাপে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এতে আবেদন করতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ ২০২২-২৩, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) জবি ছাত্র হল-০১ এর প্রোভোস্ট মুহাম্মদ আসাদুজ্জামান সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে গুগল ফর্ম বা সরাসরি আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে ৭০০ শিক্ষার্থীর আবাসনের উদ্যোগ নেওয়া হয়। পরে চলতি বছরের ২০ মে প্রাথমিকভাবে ৫০০ শিক্ষার্থীর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়, যেখানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। গত ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত এ প্রকল্পের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্প একটি শিক্ষাবান্ধব উদ্যোগ, যা মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের আবাসন সুবিধার পাশাপাশি ধর্মীয়, নৈতিক ও মানসিক বিকাশে সহায়তা প্রদান করে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যাম্পাসে গুজব-অপতথ্য বন্ধে কঠোর ব্যবস্থা চায় ছাত্রদল
ক্যাম্পাসে গুজব-অপতথ্য বন্ধে কঠোর ব্যবস্থা চায় ছাত্রদল
সেমিফাইনালিস্টকে ব্যাট উপহার দিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার
জবির আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সেমিফাইনালিস্টকে ব্যাট উপহার দিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার
বিকল্প জ্বালানি উৎস খুঁজে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে
রুয়েট উপাচার্য: বিকল্প জ্বালানি উৎস খুঁজে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে