• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএসইতে সূচক-লেনদেনে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক মিশ্র প্রবণতায় লেনদেন হচ্ছে। বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ও শরিয়াহ সূচক বাড়লেও বাছাইকৃত ৩০ শেয়ারের সূচক কিছুটা কমেছে। তবে লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দ্বিগুণ সংখ্যকের দর বেড়েছে। প্রথম ঘণ্টায় লেনদেনে সামান্য ভাটা দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৫,৬৩৫ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২ পয়েন্ট বাড়ে এক হাজার ২৩৫ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২,১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এই সময় পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১৯৯টির দর বেড়েছে, ৯৯টির কমেছে এবং ৮৯টির দর অপরিবর্তিত ছিল।

প্রথম ঘণ্টায় মোট ৩৭৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল একই সময়ে লেনদেন হয়েছিল ৫১৭ কোটি ৮১ লাখ টাকা, অর্থাৎ আজ প্রথম ঘন্টায় লেনদেন কমেছে ১৩৯ কোটি ৫৯ লাখ টাকা।

এই সময়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ারে। প্রথম ঘণ্টায় ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৮৩ লাখ টাকা। গতকালও প্রথম ঘণ্টায় এটি ছিল তালিকার শীর্ষে, যেখানে লেনদেন হয়েছিল ৩৬ কোটি ৬৪ লাখ টাকা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন