• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

দেশে মোট মামলার ৮০ শতাংশই ভূমি সংক্রান্ত: সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, দেশে জমি সংক্রান্ত সবচেয়ে বেশি সমস্যা হয় অজ্ঞতা ও অসচেতনতার কারণে। দেশের মোট মামলার প্রায় ৮০ শতাংশই ভূমি সংক্রান্ত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন আইন ও রিট মামলার জবাব প্রেরণ প্রক্রিয়া’ বিষয়ক লার্নিং সেশনে তিনি এ কথা বলেন।

সিনিয়র সচিব জানান, ভূমি মামলা সাধারণত মালিকানা, দখল, হস্তান্তর বা অন্য কোনো বিরোধের কারণে দায়ের হয়। এসব মামলা দেওয়ানি বা ফৌজদারি হতে পারে এবং জমির আইনি অধিকার প্রতিষ্ঠা, অবৈধ দখল প্রতিরোধ ও সঠিক মালিকানা নির্ধারণে সাহায্য করে।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় ও এর কর্মচারীদের ভূমি আইন সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। এটি সম্পত্তির সুরক্ষা, জালিয়াতি ও দখল প্রতিরোধ, জমি সংক্রান্ত বিরোধ সমাধান এবং সরকারি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুবিধা নিশ্চিত করতে সহায়তা করে।

সিনিয়র সচিব উল্লেখ করেন, দ্রুত নগরায়ন, ক্রমবর্ধমান জনসংখ্যা, শিল্প-কারখানা ও আবাসন নির্মাণের কারণে ভূমির প্রকৃতি ও ব্যবহার পরিবর্তিত হচ্ছে। এর ফলে কৃষিজমি, বনভূমি, জলাশয় কমছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। সঠিক ব্যবহার, অবৈধ দখল প্রতিরোধ এবং বৈধ মালিকানা নিশ্চিত করতে ভূমি আইন প্রণীত হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা