• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে সবজির দাম গত তিন মাস ধরে ক্রমেই বাড়ছে। বর্তমানে আলু ও কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার নিচে নেই।

বিক্রেতারা জানান, দাম বাড়ায় তাদের বিক্রি কমেছে। অন্যদিকে ক্রেতারা এখন সাধারণত সবজি আধা কেজি করে কিনছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকায়, প্রতি কেজি পটল ৮০ টাকা, প্রতি কেজি মুলা ৮০ টাকা, প্রতি কজি পেঁপে ৩০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ৬০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, প্রতিকেজি বরবটি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শাসা প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ২০০ টাকা, কঁচু প্রতি কেজি ৫০ টাকা, আলু প্রতি কেজি ২৫ টাকা, কঁচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী জাহিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে সবজির দাম বাড়ছে। আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য এত দামে সবজি কেনা কঠিন হয়ে যাচ্ছে। তাই আমি এক-একটি সবজি আধা কেজি করে কিনেছি। বাজার মনিটরিং বা নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

মালিবাগ বাজারের বিক্রেতা ইদ্রিস আলী জানান, “দামের কারণে আমাদের বিক্রিও কমে গেছে। আগে ক্রেতারা এক কেজি করে সবজি কিনতেন, এখন তারা আধা কেজি করে কিনছেন। একদিনে ২০ কেজি বিক্রি হতো, এখন ৫ কেজি।”

মগবাজারের বিক্রেতা হাবিবুর রহমান বলেন, “কয়েকদিন সবজির দাম এভাবেই থাকবে। কারণ এখন বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়ে গেছে। নতুন সরবরাহ বাজারে আসার আগে দাম উচ্চই থাকবে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি