• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাহাজ নির্মাণ খাত এগিয়ে নিতে শিগগিরই আইন প্রণয়ন: আদিলুর রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পি.এম.
মেঘনা ঘাটে আনন্দ শিপইয়ার্ডে তুরস্কের নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে জাহাজ হস্তান্তর। ছবি: সংগৃহীত

দেশের জাহাজ নির্মাণ খাতকে এগিয়ে নিতে শিগগিরই আইন যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

রোববার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে আনন্দ শিপইয়ার্ডে তুরস্কের নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আমাদের হাতে সময় কম। আমরা শুরু করে যাব, নির্বাচিত সরকার এসে সেগুলো বাস্তবায়ন করবে। পোশাক খাতের পরে জাহাজ শিল্প অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। খাতে বৈচিত্র্য আনলে তা আরও এগোবে।”

আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহিল বারী বলেন, “সোনারগাঁয়ে জাহাজ তৈরির দীর্ঘ ঐতিহ্য আছে। আনন্দ শিপইয়ার্ড সেই ঐতিহ্য ধরে রেখেছে। খাতের দীর্ঘমেয়াদী অর্থায়নে সমস্যা থাকলেও সরকারের সহযোগিতায় এটি এগিয়ে যাচ্ছে। জাহাজ নির্মাণ খাত শক্তিশালী হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।”

জাহাজটির প্রযুক্তিগত বিশদ জানা গেছে—দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট, গভীরতা ২৫ ফুট, শক্তিশালী ২,৭৩৫ হর্সপাওয়ার ইঞ্জিনচালিত এবং ঘণ্টায় ১২ নট গতিতে চলতে সক্ষম। এটি ইস্পাতের কয়েল, কয়লা, সার, খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্য পরিবহন করতে পারবে।

তুরস্কের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা