• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রযুক্তি নির্ভর নজরদারিতে আসছে দেশের বনাঞ্চল : রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক    ৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পি.এম.
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বনের গাছ চুরি ও সম্পদের অবৈধ পাচার রোধে বনাঞ্চলকে প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে স্যাটেলাইট ইমেজ, ড্রোন প্রযুক্তি ও আধুনিক তথ্য-উপাত্ত ব্যবহার করে দেশের বন পর্যবেক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের অনলাইন মনিটরিং বিষয়ক সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, রেমা-কালেঙ্গা, সাতছড়ি ও লাঠিটিলা সংরক্ষিত বনের ২০১৫, ২০২০ ও ২০২৫ সালের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে স্পারসোর সহায়তা নেওয়া হবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের হাই রেজুলেশন ইমেজ এবং সার্ভে অব বাংলাদেশের ড্রোন ডেটাও ব্যবহার করা হবে।

সভায় জানানো হয়, বন অধিদফতর অচিরেই রেমা-কালেঙ্গায় মাতৃগাছ জরিপ ও নম্বরকরণ শুরু করবে। এ কাজে সুফল প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা নিয়োজিত থাকবে। ধাপে ধাপে দেশের সব বনাঞ্চলে মাতৃগাছ শনাক্তকরণের উদ্যোগ নেওয়া হবে।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বনকে প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় আনতে বন অধিদফতরের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান নেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, যুগ্মসচিব (বন) শামিমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, উপপ্রধান বন সংরক্ষক মো. রকিবুল হাসান মুকুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল