• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ ডাকসু ভোটগ্রহণ

ঢাবি প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সারাদিন ভোটগ্রহণে কোনো সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ চলে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণনার কাজ শুরু হবে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজই ফলাফল ঘোষণা করা হবে।

বেলা আড়াইটা পর্যন্ত উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০ শতাংশ, নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ৮২ শতাংশ ভোট পড়েছে। উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রধান এস এম শামীম রেজা জানান, কবি জসিম উদদীন হলে ১,০৬৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১,২১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১,৩৫০ জন এবং মাস্টারদা সূর্যসেন হলে ১,২৭৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে জসিম উদ্দীন হলে।

নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত ৪ হাজার ভোট পড়েছে, যা মোট ভোটারের ৮২ শতাংশ।

এবার ডাকসুতে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮,৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০,৯১৫ জন ভোটার রয়েছেন।

২৮টি কেন্দ্রীয় পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন ছাত্রী। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে মোট ১৮টি হলে ২৩৪টি পদে ভোট চলছে, যেখানে মোট প্রার্থী সংখ্যা ১,০৩৫।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য