• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ডিএমপির ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পি.এম.
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা আদেশে এ বদলি করা হয়।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ এনামুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এবং যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামানকে যুগ্ম পুলিশ কমিশনার (আইসিটি) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাস আলীকে ট্রাফিক-রমনা জোন ও সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদকে ট্রাফিক-সবুজবাগ জোনে বদলি করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-রমনা জোনর সহকারী পুলিশ কমিশনার আব্দুল হান্নান খানকে পেট্রোল-ধানমন্ডি জোন ও পেট্রোল-ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসিবুর রহমান বাবুকে ট্রাফিক-কোতয়ালী হিসেবে বদলি করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা