• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

বাংলাদেশে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদল। আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন।

সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশ-ইইউ সম্পর্কের মানবাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। একই সঙ্গে কক্সবাজারে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতিও পর্যালোচনা করবে তারা।

এক বিবৃতিতে ইউরোপীয় পার্লামেন্ট জানিয়েছে, দলটি অন্তর্বর্তীকালীন সরকার, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক সংগঠন এবং বাংলাদেশে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করবে।

তিন দিনের সফরে তারা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবে। সেখানে ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গার মানবিক পরিস্থিতি মূল্যায়ন করবেন ইউরোপীয় এমপিরা।

রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে উদ্যোগ নিয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ নতুন ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি’ (পিসিএ) নিয়ে আলোচনাও শুরু করেছে।

প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন ফ্রান্সের মৌনির সাতুরি (গ্রিনস/ইএফএ)। দলে আরও থাকছেন- ইসাবেল উইসেলার-লিমা (ইপিপি, লুক্সেমবার্গ), আরকাদিউস মুলারচিক (ইসিআর, পোল্যান্ড), উরমাস পায়েত (রিনিউ ইউরোপ, এস্তোনিয়া) এবং ক্যাটারিনা ভিয়েরা (গ্রিনস/ইএফএ, নেদারল্যান্ডস)।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা