• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘অমানবিক পরিশ্রম ইতিহাসে লেখা থাকবে’ : জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি    ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পি.এম.
জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেছেন, “অমানবিক পরিশ্রম করে আপনারা কাজটি করছেন। নির্বাচন কমিশনের যেকোনও প্রয়োজন আমি পূরণ করব। আপনাদের কষ্টের কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে লেখা থাকবে।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, “একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মেশিনে গণনা স্থগিত করা হয়েছে। জুলাইয়ের অঙ্গীকার হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য দিয়ে শুরু হয়েছে। ডাকসু হয়েছে, জাকসু হচ্ছে—এর মাধ্যমে ২৪-এর গণআকাঙ্ক্ষা পূর্ণ হবে।”

তিনি আরও বলেন, “আমি শারীরিকভাবে আপনাদের কাজে সহায়তা করতে পারছি না, তবে হৃদয় দিয়ে পাশে আছি। জুলাইয়ের যে রক্ত এখনও শুকায়নি, সেই আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশকে নতুন করে গড়া ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আমরা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই।”

ভিওডি বাংলা/ আরিফ



  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য