• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাকসুর ভোট গণনা সম্পন্ন: ৪০ ঘণ্টার পর ফলাফল প্রকাশ

জাবি প্রতিনিধি    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা গণনার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গণনা শেষ হয়। তবে ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়।

ভোটগ্রহণ গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলেছে। গণনা শুরু হয় ওই রাত সোয়া ১০টায়।

নির্বাচনের কিছু অনিয়মের অভিযোগ তুলে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেন। বিষয়টি নিয়ে সমন্বিত শিক্ষার্থী জোট অভিযোগ করেন যে, জাকসু বানচালের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন। তারা এই পদক্ষেপকে দায়িত্বহীনতা হিসেবে আখ্যায়িত করেছেন।

ভোট গণনার ধীর গতির কারণে জরুরি বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান। পরে তিনি গণনার জন্য টেবিল বাড়ানোর পাশাপাশি আরও জনবল কাজে লাগানোর নির্দেশ দেন।

জাকসুতে মোট ভোটার সংখ্যা ছিল ১১,৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। প্রায় ৬৭–৬৮ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য