• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাস্তাঘাট অবরোধকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।-ছবি সংগৃহীত

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে যারা রাস্তা অবরোধ করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "রাস্তা অবরোধ করার কোনো অধিকার কারো নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করছে। এটি কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যদি আজকের মধ্যে সমস্যার সমাধান না করা হয়, তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব।"

উপদেষ্টা জানান, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রশিক্ষণ, আসন্ন নির্বাচন এবং সীমান্তে ছিনতাই ও চুরি-ডাকাতিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে পূজা ও ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে যে সমস্যা রয়েছে, সে বিষয়েও আলাদা আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, "ফরিদপুরের দুটি ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল, তা অন্য আসনে স্থানান্তর করা হয়েছে। এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। যুক্তি-তর্ক শুনে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। যদি কেউ ক্ষোভ প্রকাশ করতে চায়, তা যথাযথ চ্যানেলের মাধ্যমে করা উচিত। জনগণকে জিম্মি করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।"

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী