• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কারা হত্যার পরিকল্পনা করছেন, জানালেন উপদেষ্টা মাহফুজ

   ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ পি.এম.
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছবি-সংগৃহীত

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীরা লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা করেছেন। ডিম নিক্ষেপের পাশাপাশি তারা উপদেষ্টার গাড়িবহরও আটকে দেন। এবার সে বিষয়ে মুখ খুললেন মাহফুল আলম, জানালেন তাকে কারা হত্যার পরিকল্পনা করছেন।

গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন উপদেষ্টা।

স্ট্যাটাসে মাহফুল আলম লিখেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আর কোনো মওদূদীবাদী প্রক্সি রাজনৈতিক দলের প্রয়োজন নেই। এরই মধ্যে অর্ধেক ডজনের মতো প্রক্সি রাজনৈতিক দল কাজ করছে। এ প্রেক্ষাপটে তোমাদের নতুন করে আর কিছু যোগ করার নেই।’

তিনি আরও লেখেন, ‘বরং, পুনঃসংজ্ঞায়িত করুন, পুনর্গঠন করুন এবং পুনরুদ্ধার করুন।’

উল্লেখ্য, লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে স্বেচ্ছায় পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
যে কারণে স্বেচ্ছায় পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী
আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?