• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিভিন্ন দূতাবাসে নিয়োগ পেলেন প্রশাসনের ১৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী- জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সিদ্দিকুর রহমানকে মালয়েশিয়ায় কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (শ্রম), পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান (যুগ্মসচিব) জুবাইদা মান্নানকে ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহমুদুর রহমানকে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম), পরিকল্পনা কমিশনের উপপ্রধান (উপসচিব) এস. এম. সাইফুর রহমানকে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর (শ্রম), পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মেহরুবা ইসলামকে ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম), সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হাসানকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম) করা হয়েছে।
 
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) আরিফ ফয়সাল খানকে আবুধাবির সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান ফারাহ তানজিলা মতিনকে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক নুর আহমেদ মাছুমকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব মার্জিয়া সুলতানাকে গ্রিসের এথেন্সে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) করা হয়েছে।

এছাড়া গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (প্রধান উপদেষ্টার কার্যালয়) উপপরিচালক জহির ইমামকে থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), জ্বালানি উপদেষ্টার সহকারী একান্ত সচিব মাহিদ-আল হাসানকে স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেনকে মিশরের কায়রোয় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম), নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাঈলকে রাশিয়ার মস্কোতে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের উপপরিচালক এ এইচ ইরফান উদ্দিন আহমেদকে রোমানিয়ার বুখারেস্টে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) করা হয়েছে। 
 
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা