• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

ঝালকাঠিতে বিআরটিসি বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সল্পসেনা গ্রামে জাকির হোসেন ঢালী নামে এক বিআরটিসি বাস চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫০ বছর বয়সী জাকির হোসেন দুই সন্তানের জনক এবং সল্পসেনা গ্রামের মৃত আলাউদ্দিন ঢালীর ছেলে। তিনি বরিশাল বিআরটিসি বাস ডিপো অফিসে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ছোট ভাই মিজান ঢালীর বরিশালের বাসা থেকে বের হয়ে বোনের বাসায় যাওয়ার কথা বলেন জাকির হোসেন। তবে তিনি সেখানে যাননি। রাত পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় উদ্বেগ দেখা দেয়। আজ সকালে নিজ গ্রামের বাড়ির সামনে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

জাকির হোসেনের ভাই মিজান ঢালী জানান, বড় ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে বনিবনা ছিল না। এ ঘটনায় তিনি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানাযাবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৮১ ফুট রামমূর্তি নির্মাণে আলোচনায় থাকা হরিদাস গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
তারেক রহমানকে এক নজর দেখতে ভাঙ্গায় নেতাকর্মীদের ভিড়
ছবি: সংগৃহীত
বন্যার মধ্যে নতুন আতঙ্ক, চট্টগ্রামে সাপের কামড়ে আহত ৭৫