তারেক রহমানকে এক নজর দেখতে ভাঙ্গায় নেতাকর্মীদের ভিড়

বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে সোমবার (১৩ জুলাই) সকালে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তাকে এক নজর দেখতে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা।
সকাল ৭টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর ভাঙ্গা অতিক্রম করার সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী সৌজন্য কথা বলে বরিশালের উদ্দেশে আবার যাত্রা শুরু করেন।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেস আলী ইসা স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণ ও সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা বলেন, অনুষ্ঠান সফল হয়েছে। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীকে ভাঙ্গায় স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। তিনি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী হিসেবে দেখতে চান বলেও জানান।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমও একই দাবি জানান। তিনি উপস্থিত নেতাকর্মীদের অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
ভিওডি বাংলা/আ








মন্তব্য