• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইবিতে রিয়েল এস্টেটের জটিলতা নিরসনে পিএইচডি সেমিনার

ইবি প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ‘ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজমস অব রিয়েল এস্টেট ট্রানজেকশন ইন বাংলাদেশ: এ স্টাডি ইন ঢাকা সিটি’ শীর্ষক পিএইচডি সেমিনার (সেকেন্ড) অনুষ্ঠিত হয়েছে। এর আগে এ বিষয়ে প্রথম সেমিনার সম্পন্ন করা হয়।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান।

আইন বিভাগের অধ্যাপক ও অ্যাডভান্স স্টাডি কমিটির চেয়ারম্যান ড. সেলিম তোহার সভাপতিত্বে সেমিনারে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হালিমা খাতুন ও আল ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলতাফ হোসেন। এছাড়াও ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক বিলাসী সাহা-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

গবেষক মেহেদী হাসানের উপস্থাপিত প্রবন্ধের মূল বিষয়বস্তু ছিল— রিয়েল এস্টেট সংক্রান্ত বিরোধের মূল কারণগুলোর বিশ্লেষণ করা এবং এই বিরোধগুলি সমাধানের জন্য কার্যকর উপায় খুঁজে বের করা। এইসব বিরোধ ও বাঁধা উত্তরণে প্রয়োজনীয় আইন সংশোধন বা প্রণয়ন করা। বিশেষ করে ঢাকায় যেসব রিয়েল স্টেট কোম্পানি আছে তা নিয়ে গবেষণা করে ভবিষ্যতে অন্যান্য শহরেও এর কার্যকর ভূমিকা রাখা। 

সেমিনার শেষে তিনি বলেন, গতবারে মূল আলোচনা ছিল। আজকে দ্বিতীয় সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ে কারণ খুঁজে বের করা এবং ফলাফল বিষয়ে আলোচনা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য