• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চবির প্রীতিলতা হলে ইসলামী ছাত্রী সংস্থার প্যানেল

ক্যাম্পাস প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে প্রীতিলতা হলের শিক্ষার্থীরা। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাকসু ভবনের দ্বিতীয় তলায় হল সংসদের জন্য ফরম সংগ্রহ করে প্যানেলটির ১২ জন শিক্ষার্থী।

প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজাবাহুল জান্নাত তারিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে থাকবেন ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা।

শিক্ষার্থী তারিন বলেন, আমরা ১২ জন মিলে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ইনশাল্লাহ দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ও পদ বণ্টনের সিদ্ধান্ত জানাবো।

এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আফরিদা রিমা বলেন, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে প্যানেল ঘোষণা করেছি। আমাদের হলে ডাইনিং সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বইয়ের অভাব ও ছোট নামাজ রুমের মতো বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবো।

অন্যদিকে গতকাল দুই শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন সোহরাওয়ার্দী হলের হাবিবুর রহমান (কেন্দ্রীয় ভিপি পদে) ও শাহজালাল হলের শাহরিয়ার হাসান (কার্যনির্বাহী সদস্য পদে)।

এছাড়া এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট ‘দ্রোহ পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদের ‘চাকসু ফর র‍্যাপিড চেঞ্জ’ এবং ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’।

আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। ১৯৯০ সালের পর এটাই প্রথম চাকসু নির্বাচন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫–১৭ সেপ্টেম্বর, যাচাই–বাছাই ১৮ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য