• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ভোটের পর নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এ.এম.
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-ছবি সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে আলাপকালে তিনি এ কথা জানান।

আলোচনায় ড. ইউনূস ব্যাংকিং খাতের পুনর্গঠন প্রচেষ্টা, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এ সময় আইএমএফ প্রধান বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা আনা ও রিজার্ভ পুনরুদ্ধারে সাহসী পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রশংসা করেন।

জর্জিয়েভা বলেন, “অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।”

ড. ইউনূস বাংলাদেশের সংকটকালে অবিচল সহায়তার জন্য আইএমএফ প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, “গত বছর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করেছিল।”

কথোপকথনে আইএমএফ প্রধান রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যাংকিং খাতে গভীর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এটিকে বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য মুহূর্ত বলে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা জানান, তার সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন ও রাজস্ব সংগ্রহ জোরদারের নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “আমরা এক বিধ্বস্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়েছে।”

এ ছাড়াও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা। ড. ইউনূস আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারের লক্ষ্যে ঢাকার বৃহৎ অবকাঠামো উদ্যোগ-যেমন নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প-সম্পর্কেও আইএমএফ প্রধানকে অবহিত করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা