• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সরকার উৎখাতের পরিকল্পনা, রিমান্ডে মার্কিন নাগরিক ও তার সহযোগী

আদালত প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পি.এম.
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী (৫৫) ও তার সহযোগী গোলাম মোস্তফা আজাদকে (৪৯) জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক পুলিশের আবেদনের পর উভয় পক্ষের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এনায়েতের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দিলেও আসামিপক্ষ জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর মিন্টো রোড এলাকায় সন্দেহজনক চলাচলের সময় এনায়েতকে আটক করে পুলিশ। তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়। ফোন বিশ্লেষণে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া গেছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, একটি বিদেশি গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন। তার লক্ষ্য ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে সরিয়ে নতুন জাতীয় বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করা।

এনায়েত করিম স্বীকার করেন, দেশে আসার পর তিনি হোটেল সোনারগাঁও ও গুলশানে অবস্থানকালে উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। তিনি আরও জানান, নতুন সরকার গঠনে আমেরিকার প্রভাব থাকবে এবং সরকারপ্রধানকেও আমেরিকা নির্ধারণ করবে।

অভিযোগে বলা হয়, এনায়েত করিম দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত