• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হোক, তা আমরা চাই না : সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পি.এম.
নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি

নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, আন্তর্জাতিক উদ্যোগে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান জরুরি। তিনি বলেন, “এর সমাধান আরও দীর্ঘায়িত হোক, তা আমরা চাই না।”

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন বলেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। কিন্তু গত আট বছরে আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট সক্রিয় হয়নি। এটি শুধু মানবিক নয়, একটি আন্তর্জাতিক সংকট।

তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা আসিয়ানকে বোঝানোর চেষ্টা করছি। তবে দুঃখজনকভাবে এখনো আঞ্চলিকভাবে কোনও কার্যকর সমন্বিত পদক্ষেপ দেখা যায়নি।”

উপদেষ্টা জানান, বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে রাজনৈতিক সমর্থনের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত পদক্ষেপ এখন সময়ের দাবি।

তিনি বলেন, “রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়া সরকারের অঙ্গীকার। সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফেরার অধিকার তাদের রয়েছে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা