• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পি.এম.
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি-সংগৃহীত

আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এবার আমরা তিনবার ভোটার তালিকা হালনাগাদ করেছি। দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ অক্টোবর।

নির্বাচন সামগ্রী সংগ্রহের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যেই যাবতীয় সামগ্রী কেনাকাটা সম্পন্ন হবে। এছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস তৈরি করেছে ইসি। তবে কেউ প্রবাস থেকে নিবন্ধন করার পর নির্বাচনের সময় দেশে থাকলে আর ভোট দেয়ার সুযোগ পাবেন না।

সংসদীয় আসনের সীমানা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে রিট হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

আগামী রোববার অথবা সোমবার দল রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত হতে পারে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, মাঠপর্যায়ের ২২টি দলের তথ্য আমরা নিয়েছি। এগুলোর কার্যক্রম মোটামুটিভাবে যাচাই-বাছাই করা আছে। আগামী রোববার অথবা সোমবার কমিশন মিটিংয়ে এটি চূড়ান্ত করে জানিয়ে দেয়া হবে।

এ সময় আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনি প্রতিনিধি দল আলোচনা করতে ইসিতে আসবে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ভিওডি বাংলা/ এমপি

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী