• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রেজারি বন্ডে করের হার বাড়ল : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ট্রেজারি বন্ডের কর বৃদ্ধি করা হয়েছে। এটি ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য নয়, বরং ইনস্টিটিউশনাল ট্রেজারি বন্ডে ট্রেড করা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আয়কর আইন ২০২৩ উল্লেখযোগ্য সংশোধনের প্রস্তাবে সরকারি সিকিউরিটিজ অথবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত সিকিউরিটি ডিসকাউন্ট সুদ বা মুনাফার বিপরীতে কোম্পানি ছাড়া অন্যান্য করদাতার ক্ষেত্রে উৎসকর সংগ্রহের হার ১০ শতাংশ অপরিবর্তিত রেখে কোম্পানি করদাতার ক্ষেত্রে উৎসকর সংগ্রহের হার ১৫ শতাংশ উন্নীত করা হয়েছে। এটা ট্রেজারি বন্ডের ক্ষেত্রে। আগে ১০ শতাংশ ছিল এখন এটা ১৫ শতাংশ হার হচ্ছে।

তিনি আরও বলেন, বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান হতে কর– বিশেষ করে বাসের ক্ষেত্রে কর সংগ্রহকে চূড়ান্ত কর দায়যোগ্য আয় হিসেবে পরিগণনা করার লক্ষ্যে ধারা ১৬৩’র অধিক সংশোধন করা হয়েছে। এটার কারণে যেটা হচ্ছে, যারা বাস কিনবেন বা বাস ইমপোর্ট করে আনবেন, তাদের জন্য ফাইনাল অ্যাসেসমেন্টের বা ট্যাক্স সেকশনটা ইজি করা হয়েছে।

প্রেস সচিব বলেন, কিছু ক্ষেত্রে এনবিআর ভ্যাট প্রত্যাহার বা অব্যাহতি দিতে পারবে। এর জন্য সংশ্লিষ্ট বিধান প্রণয়ন করা হয়েছে, যা আগে কেবল ক্যাবিনেটের অনুমোদন প্রয়োজন হতো।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী