• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঘুষ-অনিয়মে জড়িত আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পি.এম.
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

সরকারি বাসা বরাদ্দে ভয়াবহ অনিয়ম, ঘুষ দাবি ও সিন্ডিকেট গড়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বরখাস্তদের মধ্যে রয়েছেন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন এবং সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১৮ সেপ্টেম্বর পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশে তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

অভিযোগে বলা হয়েছে, গ্রেড ও বেতন বিবেচনা না করে বাসা বরাদ্দের সুপারিশ, আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি, বরাদ্দ সংক্রান্ত সভায় দায়িত্ব পালনে অনিয়ম এবং সিন্ডিকেট গড়ে অবৈধ সম্পদ অর্জনের মতো কর্মকাণ্ডে তারা জড়িত।

মন্ত্রণালয় জানিয়েছে, এ অভিযোগগুলো অত্যন্ত ‘স্পর্শকাতর’। অভিযুক্তরা বহাল থাকলে তদন্তে প্রভাব ফেলতে পারতেন। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ আরিফ



  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী